A Story of Inspiration - Jesmin Akter (জেসমিন আক্তার)

দারিদ্রতা, প্রতারণা ও সমাজের আরোপিত শর্তগুলো যখন তিলে তিলে ইচ্ছেশক্তি গুলোকে নিঃশেষ করে দিচ্ছিল, তখনই নারীশক্তির অদম্য বলেই আবার মাথা তুলে দাঁড়াবার ও ভাগ্য পরিবর্তনের সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চট্টগ্রামের একমাত্র মহিলা রিক্সাচালক জেসমিন আক্তার। রিক্সা চালানোই শুধু তার সাহসী পদক্ষেপ ছিল না, সমাজের সকল বাধা ও কটূক্তি অতিক্রম করেই শক্তভাবে নিজের অবস্থানকে করেছেন প্রতিষ্ঠিত।

জাতি, ধর্ম, বর্ণ ও বয়স ভেদে, এমন হাজারো নারীশক্তির অজেয় গল্প রয়েছে আমাদের আশেপাশে। সেই সকল সাহসী নারীদের মোনালিসার পক্ষ থেকে জানাই সাধুবাদ। আপনারাও যদি নারীশক্তির এমন সাহসিকতার গল্প জেনে থাকেন, তাহলে কমেন্ট করুন অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে, আমরা তাদের এই কৃতিত্বের কথা ছড়িয়ে দিতে চাই সবার মাঝে।

মোনালিসা স্যানিটারি ন্যাপকিন- নারীদের সাহসী চোখকে বিশ্বাস করে